Loading...
Showing posts with label bogra kobita. Show all posts
Showing posts with label bogra kobita. Show all posts

Monday, June 1, 2015

বৃষ্টি (ছড়া)

আহা বৃষ্টি, দেখ বৃষ্টি 
ভেজার যত শিল্প। 
ওহ দিবাকর, নটকা দেখ 
দেখ মেঘের গল্প। 

ভিজবে আকাশ, ভিজবে মাটি 
ভিজবে সকল পাখি। 
রঙধনুতে রং লেগেছে 
দেখ মেলে আখি। 

পুকুর বিলে বান ডেকেছে 
নাচিয়ে মৎসকুল। 
বৃক্ষরাজি প্রাণ পেয়েছে 
ফুটিয়ে নতুন ফুল। 

ঝর ঝড় ঝর বারিধারা 
পড়ছে অবিরত 
কাজ না পেয়ে, কাঁদছে তারা 
দিনমুজুরি যত।

Wednesday, May 20, 2015

গ্রীষ্মের পংক্তিনামা

তীব্র দাবদাহে ঘর্মাক্ত দেহ
ছাতিফাটা তৃষ্ণায়
এক অট্টহাস্য বৃষ্টি হয়ে নামে
পরিতৃপ্তির ভালবাসায়।

সংগবদ্ধ আষাঢ়ের অপেক্ষায়
চোখ ধেঁধেঁ যায় হলকা হাওয়ায়
বৃষ্টির আশির্বানী পাই
মৃদুমান্দ দখিনা হাওয়ায়।

কেমন এই রঙ্গযাদু
যাদু-টোনা হার মেনে যায়।
গ্রীষ্ম্মের এই চরম যন্ত্রনায়
শীতল অবগাহন করি ভালবাসায়...

Thursday, May 14, 2015

দেহ তত্ত্ব

দেহের ভেতর মন আছে
মনের ভেতর আত্মা
মানব জনম সফল হবে
মিলবে যখন সত্ত্বা।

দেহ দিয়েই দেহ ধারণ
সংসারেতে থাকা
মনের খবর কোথায় পাবি
সবই যে তোর ফাকা।

প্রেম যে আছে সবার সাথে
নাই যে কোন গুরু
ইন্দ্র-ভোগে জগৎ হাসে
মন যে কেবল উড়ু।

অন্তরেতে মনের বাড়ি
থাকেন কারিগর
দিবা-নিশি ভক্ত-প্রাণে
তিনিই আপন-পর।
https://www.onlinecasino.us/let-it-ride/

Sunday, May 10, 2015

গতির খোঁজে

কে নেড়ে যায় রিমোটের চাবি
আমি বারবার হতাশায় ডুবি।
কেঁদে কেঁদে হেঁটে ফিরি অগ্নিপথ
জীবনটা বড্ড ঘোড়েল, ভিষণ শ্লথ।
একঘেয়ে একপেশে সবটা সময়
কি দোষ আমার? কবে হবে গতিময়?

Wednesday, April 29, 2015

যাপিত জীবনে

জীবিকার প্রয়োজনে আমি তোমাদের লোক,
অথচ আমিত্ববাদকে বর্জন করতে শিখিনি।
দৈনন্দিন মিথ্যাচার-ছিনতাই-রাহাজানি লোকাচার
কুটলোকটাকেও বলে ফেলি ভাল আছি।
অন্ন অন্বেশনে সমাজে ভিড়ি এক একটা মুখোশ পরে
যাপিত জীবনে ছুটি মিলে, নিস্তার মেলে না।
ভালবাসাবাসি প্রয়োজনে-নিয়মে- দেখানোর ছলে
আবেগতারিত কম প্রশ্রয়ে স্বপ্নের বেড়াজালে।

Monday, April 27, 2015

বন খেকো

বন খেকো

বন উজার করতে নেমেছি
গ্রাস করি মাঠের পর মাঠ,
উদয়াস্ত রক্তস্নাত হই
ক্ষুধা কমেনা।
তিব্র আর্তনাদে প্রাণীকুল
পিঁপড়েরাও পালাতে পারেনা।
মানবতা অন্ধ ভিখিরি
সিংহের ছায়ায় আমি হেসে মরি।
আমি দগ্ধ করি বন
হামাস আমাকে ছুঁতেও পারেনা।

Friday, April 24, 2015

অপেক্ষায়

অপেক্ষায়


একটা নিদারুণ বোবা কান্না শুনতে পাই
অস্তিত্বের বেদনা বুঝি তার নাম।
আমার দেহে আর্তনাদ করে হেমগ্লোবিন
আর তার পাশে হেঁটে যায় উত্তেজিত হৃদস্পন্দন।
আগুনের লেলিহান শিখায় চেয়ে দেখি
নিজেকে ছায়া-ছবির মত মনে হয়।
ভেতরে ভেতরে গুমরে কোরাস গায় দ্বেষ
তোমার খোলস বদলের অপেক্ষায় বহুদিন বাংলাদেশ।

Wednesday, April 1, 2015

ক্ষমা করো

উড়ে গেছে একশটি কবিতার পাতা
আফসোস নেই, যাক সেটা।
তাদের ভাগ্য নিয়ে ফিরে গেছে
দূরপাল্লার কোনো শ্টেশনে
টুকরো কাগজের ঠোঙ্গা হয়ে।
আমাকে ভুল বুঝো না
যুবা উড়ু মন স্থির ছিল না।
ক্ষমা করো হে আমার কবিতার পাতা
তোমাকে যত্নে রাখতে পারিনি।
যেমন যত্নে রাখতে পারিনি
চুল্লাল্লিশ বছরের স্বাধীনতা।

Sunday, April 18, 2010

Ami o Chad


Translation
ME and The Moon

Some Times the moon of sky
seems different.
seems it crazy, vagabond and careless.
Its Just Like Me.

Alas! The vagabond moon, vagabond world
and vagabond me.....